জগন্নাথপুর প্রতিনিধি

১৭ ডিসেম্বর, ২০২১ ২৩:০৭

জগন্নাথপুরে হাওর থেকে নারীর মরদেহ উদ্ধার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর এলাকার একটি হাওর থেকে অজ্ঞাতনামা ৩০ বছর বয়সী এক নারীর ক্ষত বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে শুক্রবার ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর নামক এলাকার একটি হাওরের বেতের ঝোপ ভেতর ৩০ বছর বয়সী এক নারীর লাশ দেখে এলাকার লোকজন বৃহস্পতিবার বিকেলে জগন্নাথপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আনুমানিক ৩০ বছর বয়সের নারীর লাশের বাম চোখ নেই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখনও মরদেহের পরিচয় পাওয়া যায়নি।

আপনার মন্তব্য

আলোচিত