০৩ ডিসেম্বর, ২০১৫ ১৭:৫২
সিলেটে প্রথম এন্ডোলেপারোস্কপিক সার্জারির মাধ্যমে সফলভাবে ফুসফুসের টিউমার অপারেশন হয়েছে।
বুধবার (২ ডিসেম্বর) বিকালে নগরীর মধুশহীদস্থ জালালাবাদ ক্লিনিকে বিয়ানীবাজারের বাসিন্দা মুজিবুর রহমানের ফুসফুসে সফল অস্ত্রোপচার করা হয়।
এডভান্স জেনারেল এন্ড ল্যাপারোসস্কপিক সার্জন ডা. সায়েক আজিজ চৌধুরীর নেতৃত্বে অস্ত্রোপচারকালে আরও ছিলেন অধ্যাপক ডা. শাহ নেওয়াজ চৌধুরী ও ডা. সৈয়দ মিফতা উদ্দিন চৌধুরী। এসময় তাদের সহযোগিতা করেন ডা. আনোয়ার সাদাত, ডা. শাফিনাজ মোস্তফা চৌধুরী প্রমুখ।
প্রসঙ্গত, ডা. সায়েক আজিজ চৌধুরী সিলেটে সর্বপ্রথম লেপারোস্কপিক এপেনডিসেকটমি অপারেশন ১৯৯৯ সালে শুরু করেন।
বর্তমানে সিলেটে একমাত্র এইচডি ক্যামেরা ও থান্ডারবিট ডায়াথারমির মেশিনের মাধ্যমে বিশ্বের উন্নত দেশের সমপর্যায়ে পিত্ততলির পাথর, এ্যাপেন্ডিক্স, হার্নিয়া, লিভার এবসেস, লিভার সিস্ট, কিডনি নালির পাথর ও অন্যান্য অপারেশন করা হয়।
আপনার মন্তব্য