১৯ ডিসেম্বর, ২০২১ ১৫:৩২
বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয় বারের মতো সিআইপি সম্মাননা পেলেন সিলেটের প্রিমিয়াম ফিশ এন্ড এ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান কল্লোল আহমদ ও মারুফা তার সহধর্মিণী মারুফা আহমেদ।
শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে তাদের হাতে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) পদক ও সনদ তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন।
মারুফা আহমেদর পক্ষে তার ভাই এনআরবি ব্যাংক লিমিটেডের পরিচালক ও জামিল ইকবাল গ্রুপ অব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জাহেদ ইকবাল সনদ ও ক্রেস্ট গ্রহণ করেন। এ পর্যন্ত পরপর দ্বিতীয়বার উক্ত দম্পতি সিআইপি পদক পেলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ ।
উল্লেখ্য, মারুফা সিলেটের আশহাক আহমদ ও হবিবুননেছা চৌধুরীর মেয়ে এবং এনআরবি ব্যাংক লিমিটেডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামিল ইকবাল ও এক্সিকিউটিভ কমিটির ভাইস চেয়ারম্যান ও পরিচালক মোহাম্মদ জাহেদ ইকবালের বোন।
আপনার মন্তব্য