জগন্নাথপুর প্রতিনিধি

১৯ ডিসেম্বর, ২০২১ ১৯:০২

২০ দিনেও গ্রেপ্তার হয়নি ব্যবসায়ী বাবুলের ওপর হামলাকারীদের কেউ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ব্যবসায়ী বাবুল আহমেদের ওপর হামলাকারী এখনও ধরাছোঁয়ার বাইরে। ২০ দিন অতিবাহিত হলেও হামলাকারী গ্রেপ্তার হয়নি।

এ ঘটনায় বাবুল আহমেদ বাদী হয়ে গত ৭ ডিসেম্বর জগন্নাথপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বিবরণ দিয়ে বাবুল আহমেদ জানান, জগন্নাথপুর পৌর শহরের হাসপাতাল পয়েন্টের মিনারা মার্কেটে জে আর এল ইলেকট্রনিক ও মোবাইল সার্ভিসিং প্রতিষ্ঠানের মালিক বাবুল আহমেদ গত ২৫ নভেম্বর দোকান থেকে বাড়ি ফেরার পথে জগন্নাথপুর সিলেট সড়কের রাস্তার পূর্ব পাশে সোহেল আহমেদের বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটির সাথে এক প্রান্ত রশি বেঁধে রাখে আমি মোটরসাইকেল যোগে ওই স্থানে পৌঁছামাত্র পশ্চিম দিকে মতিন মিয়ার বাড়ির গেইটে ওঁত পেতে থাকা ১০/১২ জন লোক রশি দিয়ে আমাকে ফেলে দেওয়ার চেষ্টা করে। আমি মোটর সাইকেল থামালে হবিবপুর আশিঘর গ্রামের মানিক মিয়া, ফুজায়েল, আব্দুর রাকিব, কামরুল ইসলাম, শিপু মিয়া, জিয়াউর রহমানসহ কয়েকজন আমার ওপর হামলা চালিয়ে সমস্ত শরীরে মারাত্মক জখম করে। এতে আমার হাত ও শরীরের বিভিন্ন জায়গা ভেঙে গেছে।

এ ঘটনায় থানায় মামলা দায়ের হলেও আসামি গ্রেপ্তার না হওয়ায় আমি উদ্বিগ্ন, জানান তিনি।

মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার এসআই শহিদুল ইসলাম জানান, আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য

আলোচিত