২০ ডিসেম্বর, ২০২১ ২০:৪৭
হবিগঞ্জের মাধবপুরে নোয়াপাড়া ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের সাহেব বাড়ি গেইট নামক স্থানে আব্দুল আজিজ সাবুর (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
আজিজ ওই ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ফজর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২০ ডিসেম্বর ) দুপুরে সাহেব বাড়ি গেইট নাম স্থানে আব্দুল আজিজ মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। পরে ঢাকাগামী একটি হাইএইচ মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৯-০০৯১) পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে আজিজ গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক মাইক্রোবাস আটক আছে। চালক পালিয়েছে।
আপনার মন্তব্য