গোলাপগঞ্জ প্রতিনিধি:

২১ ডিসেম্বর, ২০২১ ০০:৩৪

গোলাপগঞ্জে সহিংসতা মুক্ত ইউপি নির্বাচনের লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ

গোলাপগঞ্জে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সহিংসতা মুক্ত ইউপি নির্বাচনের লক্ষ্যে পিস ফেসিলেটর গ্রুপ পিএফজির উদ্যোগে সর্বদলীয় সম্প্রীতির সমাবেশ হয়েছে।

এ উপলক্ষে সোমবার বিকেল ৩টায় গোলাপগঞ্জ পৌর মিলনাতয়নে এক সভা অনুষ্ঠিত হয়।

গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিল্লুর রহমানের সভাপতিত্বে ও পিএফজির সদস্য গণফোরাম নেতা আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও পিএফজির উপজেলা সমন্বয়কারী আব্দুল আহাদ।

আলোচনায় অংশ গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগ নেতা কামাল আহমদ, খেলাফত মজলিস নেতা মাওলানা শহীদুর রহমান শোহেদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল, শিক্ষক, সাংবাদিক ও স্কাউটস লিডার মাহফুজ আহমদ চৌধুরী, পৌর কাউন্সিলর মনোয়ারা ফেরদৌস, মহিলা কাউন্সিলর মেহেরুন বেগম, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারী জাহিদ উদ্দিন, নারী প্রতিনিধি ফাহিমা আক্তার তুলি, উপজেলা যুবদল নেতা শাহ আলম, সাংবাদিক ফাহাদ হোসেন, ফাহিম আহমদ প্রমুখ।

এ সময় অনুষ্ঠানে গোলাপগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পিএফজির জেলা প্রতিনিধি এম ফজলুল আলম, ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহির উদ্দিন সেলিম, ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহেদ আহমদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত