নিজস্ব প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২১ ১৫:৩৬

শ্রুতির পিঠা উৎসব ৭ জানুয়ারি

প্রতি বছরের মতো এবারও সিলেটে পিঠা উৎসবের আয়োজন করতে যাচ্ছে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি, সিলেট।

আগামী ৭ জানুয়ারি সিলেট নগরীর ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের ছোট ক্যাম্পাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই উৎসব।

বিগত পিঠা উৎসবের মতো এবারও দিনব্যাপী আয়োজনের থাকছে পিঠামেলা, প্রতিযোগিতা, রবীন্দ্রসংগীত ও আবৃত্তি। এতে উপস্থিত থাকবেন বরেণ্য রবীন্দ্রসংগীত ও আবৃত্তি শিল্পীবৃন্দ।

এদিকে পিঠামেলা ও প্রতিযোগিতায় নাম অন্তর্ভুক্তির জন্য ০১৭৩৫০২৪২০৫ ও ০১৭১৭৬৭৪৩১০ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে আয়োজক কমিটি।

এছাড়া সমবায় মার্কেটস্থ নিউ নেশন লাইব্রেরীতে পিঠা উৎসবের স্টলের অন্তর্ভুক্তির ফরম পাওয়া যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত