জগন্নাথপুর প্রতিনিধি

২১ ডিসেম্বর, ২০২১ ২০:৫০

জগন্নাথপুর: আশারকান্দি ইউনিয়নে নৌকার পক্ষে যুবলীগের প্রচারণা

জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুস সাত্তারের নৌকা প্রতীকের সমর্থনে মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন যুবলীগের আয়োজনে স্থানীয় নয়াবন্দর বাজারে প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। প্রচারণায় অংশ নেয় জগন্নাথপুর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ।

প্রচারণাকালে নয়াবন্দর বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয়দের হাতে নৌকার লিফলেট তুলে গিয়ে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য নেতাকর্মীরা অনুরোধ করেন।

এরআগে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে ইউনিয়ন যুবলীগের আহবায়ক জাবের আহমদের সভাপতিত্বে ও যুবলীগ নেতা কামাল হোসেনের পরিচালনায় কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সহসভাপতি সালেহ আহমদ, দেলোয়ার হোসাইন, হামিদুর রহমান চৌধুরী বাচ্চু, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক দিলদার হোসেন মিঠু, উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভুঁইয়া, মল্লিক মনসুর, সুমন আহমদ, রুনু মিয়া, ইউনিয়ন যুবলীগ নেতা শের আলী, আব্দুল কাইয়ুম, আবু সালেহ তালুকদার, ইউনুস আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়ন বান্ধব সরকার। এ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নিতে আগামী ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার জন্য বক্তারা দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত