২৩ ডিসেম্বর, ২০২১ ১৫:৫২
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে আচরণবিধি অবহিতকরণ ও আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ২৩ ডিসেম্বর) দুপুরে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী,সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মহিউদ্দিন, ওসি আব্দুর রাজ্জাক।
সভায় চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত আসনের নারী প্রার্থীরা বক্তব্য রাখেন।
আপনার মন্তব্য