ছাতক প্রতিনিধি

২৫ ডিসেম্বর, ২০২১ ১২:৩১

ছাতকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট, যুবক গ্রেপ্তার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিকে বিকৃত এবং হাইকোর্টকে নিয়ে অবমাননাকর বক্তব্য প্রদান করে ফেসবুকে পোস্ট করার অপরাধে লুৎফুর রহমান শাওন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত শাওন সুনামগঞ্জের ছাতক পৌরসভার গণক্ষাই গ্রামের কালা মিয়ার ছেলে।

জানা যায়, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাইকোর্টের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট এবং রাষ্ট্র বিরোধী কয়েকটি ফেসবুক গ্রুপ এবং পেইজ পরিচালনা তৈরি করে গুজব প্রচার করার অভিযোগে ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম বাদী হয়ে তার বিরুদ্ধে ছাতক থানায় একটি মামলা নং (২০) দায়ের করেন।

এর প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার সাব ইন্সপেক্টর নাজমুল শেখ তদন্ত শেষে শুক্রবার রাতে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

আপনার মন্তব্য

আলোচিত