কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ

০৩ ডিসেম্বর, ২০১৫ ২৩:৪৬

সিলেট-ঢাকা মহাসড়কে অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশত যাত্রী

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি থেকে অল্পের জন্য রক্ষা পেল প্রায় অর্ধশত দূর পাল্লার যাত্রী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৯টায় ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের আউশকান্দি সিএনজি গ্যাস পাম্পের কাছে। সিএনজি অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনার সূত্রপাত।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল অনুমান সাড়ে ৯ঘটিকার সময় ঢাকা-সিলেট মহাসড়কের ওই স্থানে সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী ইউনিক পরিবহন ঢাকা মেট্রো ব- (১৪ -৪৬৪২) গাড়িটি ওই স্থানে পৌছা মাত্রই তার বিপরীত থেকে আসা একটি সিএনজি মৌলভীবাজার থ (১১-৬৮৬৭) তাড়াহুড়ো করে পার্কিং করার সময় মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজি গাড়িটি ধুমড়ে মুচড়ে যায়। এসময় সিএনজি চালক গুরুতর  আহত হন।  অপরদিকে দূরপাল্লার যাত্রীবাহী ইউনিক পরিবহন চালক গাড়িটি নিয়ন্ত্রণ না রাখতে না পরলে পাশের খালে গিয়ে ধাবিত হয়। এবং পূর্ব থেকে পার্কিং করা আরো ২টি সিএনজি সিলেট থ (১২-৬৭৫৫) ও হবিগঞ্জ থ (১১-৫০৯৫) কে ধাক্কা দিলে ওই দুটি সিএনজিও ধুমড়ে মুচড়ে গিয়ে পাশের জমিনে পড়ে যায়।

এ সময় গুরুতর  আহত সিএনজি চালক ও যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। উত্তেজিত সিএনজি চালক ও জনতা যান চলাচলে বাঁধা দিলে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশের এস আই আল আমীন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসে যান চলাচল স্বাভাবিক করেন। এবং দুর্ঘটনায় কবলিত ৩টি সিএনজি ও ইউনিক পরিবহন হাইওয়ে পুলিশের জিম্মায় নিয়ে যাওয়া হয়।

সাম্প্রতিক সময়ে এই স্থানে অহরহ সড়ক দুর্ঘটনায় বিভিন্ন সময় প্রাণহানি ও পঙ্গুত্বের ঘটনা ঘটছে।  

আপনার মন্তব্য

আলোচিত