জগন্নাথপুর প্রতিনিধি:

২৬ ডিসেম্বর, ২০২১ ২২:৩৮

ভোটের দিন মোটরসাইকেল চালানোয় জগন্নাথপুরে ৪ জনকে জরিমানা

সুনামগঞ্জের জগন্নাথপুরের সাত ইউনিয়নে নির্বাচনের ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ চলাকালে সড়কে গাড়ি চলাচলে বিধিনিষেধ থাকলেও অনেকেই তা মানেননি। ফলে কঠোরও হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এজন্য উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে শাহারপাড়া এলাকায় চার মোটরসাইকেল আহেরীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজেস্টেট বিশ্বজিৎ পাল মোটরসাইকেল আহোরীদের প্রত্যেককে এক হাজার করে চার হাজার টাকা জরিমানা করেন।

আপনার মন্তব্য

আলোচিত