২৬ ডিসেম্বর, ২০২১ ২৩:০১
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সাত ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে।
সাত ইউনিয়নে চেয়ারম্যান পদের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, কলকলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী রফিক আহমদ আনারস প্রতীকে ৫ হাজার ৮৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের প্রার্থী আলাল হোসেন রানা নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৫ হজার ১৮৯ ভোট।
পাটলী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আঙ্গুর মিয়া নৌকা প্রতীকে ৪ হাজার ৩২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রাহী প্রার্থী সিরাজুল হক আনারস প্রতীকে ভোট পান ৩ হাজার ৪৮৬।
চিলাউড়া হলদিপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম বকুল আনারস প্রতীকে ৫ হাজার ১২১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আরেক বিদ্রোহী প্রার্থী আরশ মিয়া চশমা প্রতীকে ৩ হাজার ৩০০ ভোট পেয়েছেন।
রানীগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছদরুল ইসলাম নৌকা প্রতীকে ৭ হাজার ১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম রানা আনারস প্রতীকে ৪ হাজার ২৩৭ ভোট পেয়েছেন।
সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকে ৫ হাজার ৬৬৭ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মুকিতুর রহমান চশমা প্রতীকে ৪ হাজার ৬৮৬ ভোট পেয়েছেন।
আশারকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আইয়ুব খান মোটরসাইকেল প্রতীকে ৪ হাজার ৫০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের দলীয় প্রার্থী আব্দুস সত্তার নৌকা প্রতীকে ৩ হাজার ২০ ভোট পান।
পাইলগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মখলুছ মিয়া ঘোড়া প্রতীকে ৪ হাজার ৮৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী ফারুক মিয়া চশমা প্রতীকে ভোট পেয়েছেন ৪ হাজর ৪৭১টি।
আপনার মন্তব্য