২৮ ডিসেম্বর, ২০২১ ১৭:৫৪
হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব টেকনিশিয়ান) সাইফুল ইসলামকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার বিকেল ৫টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নেওয়ার পথে তিনি মারা যান।
এর আগে বিকাল ৪টার দিকে শহরের টাউনহল রোড এলাকায় তাকে কুপিয়ে পেলে যায় দুর্বৃত্তরা।
নিহত সাইফুল ইসলাম জেলার মাধবপুর উপজেলার মনতলা গ্রামের নজরুল ইসলামের ছেলে।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. মমিন উদ্দিন জানান, সাইফুল ইসলাম হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব টেকনিশিয়ান) হিসেবে দায়িত্ব পালন করে আসছে। মঙ্গলবার বিকেলে শহরের টাউনহল রোড এলাকায় প্রয়োজনীয় কাজ শেষে রিকশাযোগে হাসপাতালে আসছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তার পথরোধ করে উপর্যুপরি কুপিয়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট পাঠানো হয়েছে। সেখানে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুক আলী বলেন, সংগ্রহ করা সিসিটিভির ভিডিও থেকে অপরাধী ব্যক্তিদের শনাক্ত করা গেছে। শিগগিরই তাদের আটক করা হবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।
আপনার মন্তব্য