২৮ ডিসেম্বর, ২০২১ ২৩:৪৩
সংরক্ষিত বনের গাছ কাটার মামলায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার এক সাধারণ সদস্য প্রার্থীর দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানারও রায় হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের রায় দেন আদালত।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) মৌলভীবাজার আদালতের বিচারক এই সাজার রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আব্দুল বাছিত। বাছিত কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামের আব্দুর রউফের ছেলে।
তিনি পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫ নম্বর কমলগঞ্জ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজারের বণ্যপ্রাণী বিভাগের পরিচালক জোলহাস উদ্দিন জানান, ২০১৬ সালে সংরক্ষিত বনের গাছ কাটার অভিযোগে মৌলভীবাজার আদালতে আব্দুল বাছিতকে আসামি করে একটি মামলা করে বনবিভাগ। মামলার রায়ে আদালত আব্দুল বাছিতকে ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে আরও ২ মাসের কারাদণ্ডের আদেশ প্রদান করেন।
আপনার মন্তব্য