নিউজ ডেস্ক

০৪ ডিসেম্বর, ২০১৫ ১৫:০৬

সোবহানীঘাটে গাড়ি পার্কিং নিয়ে পরিবহন শ্রমিকদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ

নগরীর সোবহানীঘাটের কাঁচাবাজার এলাকায়  পরিবহন শ্রমিকদের ছুরিকাঘাতে চালিবন্দর এলাকার এক যুবক আহত হওয়াকে কেন্দ্র করে ওই এলাকাবাসীর সাথে পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে চালিবন্দর রাস্তার মুখে দাঁড় করিয়ে একটি লেগুনায় সবজি তুলকালীন সময়ে  চালিবন্দরের এলাকার এক যুবক তাতে বাঁধা দেন।রাস্তার মুখ থেকে গাড়ি সরিয়ে মালপত্র তুলতে বলেন তিনি।

এ সময় চালক ও শ্রমিকদের সাথে কথা কাটাকাটি হয় যুবকের। একপর্যায়ে চালক ও শ্রমিকরা ওই যুবককে ছুরিকাঘাত করেন।

এ খবর ছড়িয়ে পড়লে চালিবন্দর এলাকার লোকজন গিয়ে পরিবহন চালক ও সবজি বাজারের শ্রমিকদের উপর হামলার করলে দু’পক্ষের সংঘর্ষ বাধে। এ সময় সোবহানীঘাট সড়ক দিয়ে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয় গণ্যমান্য লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিষয়টি নিষ্পত্তির চেষ্টা চলছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ জানিয়েছেন - 'পরিস্থিতি এখন স্বাভাবিক'। 

আপনার মন্তব্য

আলোচিত