সিলেটটুডে ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০২১ ০২:০৪

অবসরপ্রাপ্ত শিক্ষিকা নমিতা গোস্বামী আর নেই

সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষিকা মিসেস নমিতা গোস্বামী আর নেই।

বুধবার (২৯ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি দীর্ঘদিন শিক্ষকতার পাশাপাশি সংগীতচর্চার সাথেও যুক্ত ছিলেন। পাকিস্তান আমল থেকেই তিনি বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী (নজরুল ও উচ্চাঙ্গসংগীত) ছিলেন।

স্বনামধন্য এ শিক্ষিকার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন উনার দীর্ঘদিনের কর্মস্থল সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। এছাড়াও শ্রদ্ধার্ঘ নিবেদন করেছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

সিলেটের চালিবন্দরস্থ মহাশ্মশানঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

আপনার মন্তব্য

আলোচিত