৩০ ডিসেম্বর, ২০২১ ২০:২৫
সীমান্ত এলাকা গোয়াইনঘাটে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলায় নবনির্বাচিত ছয়জন চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান সিলেটের জেলা প্রশাসক (ডিসি) এম কাজী এমদাদুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মামুনুর রশীদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, স্থানীয় সরকার বিভাগের সহকারী কমিশনার ফাহমিদা সুলতানা।
চেয়ারম্যান হিসেবে যারা শপথ গ্রহন করেছেন তারা হলেন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নন্দীরগাঁও ইউনিয়ন পরিষদের দ্বিতীয় বারের নির্বাচিত চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, রুস্তুমপুর ইউনিয়ন পরিষদের দ্বিতীয় বারের মতো নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন শিহাব, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম,নিজাম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান। তোয়াকুল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, ফতেহপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ মিনহাজ উদ্দিন।
আপনার মন্তব্য