নবীগঞ্জ প্রতিনিধি

৩০ ডিসেম্বর, ২০২১ ২০:৫৭

নবীগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা

বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার পৌর এলাকার বিভিন্ন বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অস্বাস্থ্যকর, নোংরা, জীবন বিপন্নকারী পরিবেশের কারণে তারিন সুইটমিট,  শান্তিবাগ রেস্টুরেন্ট, গোপাল মিষ্টান্ন ভান্ডারকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগপ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) উত্তম কুমার দাশ। এসময় এস আই লুতফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেছে।

সহকারি কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত