৩০ ডিসেম্বর, ২০২১ ২২:২২
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আলা উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংঙ্কু রঞ্জন দাস, নারী ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান মাসুক আহমদ, কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কুলেশ চন্দ্র চন্দ মন্টু, উপজেলা শিক্ষা কর্মকর্তা মন্তোষ কুমার দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক মো. হিরণ মিয়া, উপজেলা মৎস কর্মকর্তা মো. আবু ইউসুফ, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর, পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনফর আলী, পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, গোয়ালবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ুম, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিতাংশু শেখর দাশ, মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ইসহাক আলী, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিশ চন্দ্র দাশ, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ভূইয়া, উপজেলা প্রেসক্লাব সম্পাদক মো. তাজুল ইসলাম, গণমাধ্যমকর্মী মনিরুল ইসলাম, হুমায়ুন রহমান বাপ্পী।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
আপনার মন্তব্য