নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২১ ১৭:৫২

নতুন জাতের ধান আর জকিগঞ্জের গ্যাসক্ষেত্রে আশার আলো

ফিরে দেখা: ২০২১

শেষ হতে যাওয়া বছরে ঘটনে নাা ঘটনা-দুর্ঘটনা। অনেক অনেক ঘটনা হতাশ করেছে। আবার কিছু খবর আশার আলো দেখিয়েছে।

২০২১ সালে সিলেটের দুটি খবর নতুন আশা দেখিয়েছে দেসবাসীকে। জকিগঞ্জে নতুন গ্যাসক্ষেত্র আবিস্কার। আর মৌলবীবাজারের জিন বিজ্ঞানী আবেদ চৌধুরীর নতুন জাতের ধানের উদ্ভাবনে আশাবাদী হয়েছে দেশ।

এক গাছে পাঁচবার ধান

বছরের শেষ দিকে জীনবিজ্ঞানী আবেদ চৌধুরীর একটি গবেষণা কৃষিক্ষেত্রে নতুন চমক দেখিয়েছে। মৌলভীবাজারের এই বিজ্ঞানী নতুন এক জাতের ধান আবিষ্কার করেছেন। এই জাতের গাছ থেকে ফলন হবে বছরজুড়ে।

একটি ধানগাছে সাধারণত একবারই ফসল হয়। ফসল সংগ্রহের পর কেটে ফেলতে হয় ওই গাছ। তবে আবেদ চৌধুরীর উদ্ভাবন করা নতুন জাতের ধানগাছে পাঁচবার ফলন হবে। নতুন জাতের এই ধানের নাম দেয়া হয়েছে ‘পঞ্চব্রীহি।

মৌলভীবাজারের কুলাউড়ার নিজ প্রামে এই জাতের ধানের চাষ করে সফলও হয়েছেন আবেদ চৌধুরী।

কৃষি কর্মকর্তারা বলছেন, দেশে জনসংখ্যার সঙ্গে সঙ্গে খাদ্যের চাহিদা বাড়লেও কমছে কৃষিজমি। এ অবস্থায় আবেদ চৌধুরীর উদ্ভাবিত এই নতুন জাতের ধানে খাদ্যসংকট দূর হবে।

জকিগঞ্জে নতুন গ্যাসক্ষেত্র

বছরের মাঝামাঝিতে আরেকটি সুসংবাদ দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

সিলেটের জকিগঞ্জে নতুন একটি গ্যাসক্ষেত্রের সন্ধান পাওয়ার কথা জানায় রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি।

কূপটিতে মোট ৪ স্তরে গ্যাস পাওয়ার সম্ভাবনা দেখছে বাপেক্স।

দেশে গ্যাসের মজুদ দ্রুত ফুরিয়ে আসার সময়ে এ খবর আশার সঞ্চার করেছে। চূড়ান্তভাবে সফল হতে পারলে এটি হবে দেশের ২৮তম গ্যাসক্ষেত্র।

বাপেক্স সূত্রে জানা গেছে, দেশে এখন যে ২৭টি গ্যাসক্ষেত্র আছে, সেগুলোতে প্রমাণিত মজুদের পরিমাণ ২১ দশমিক ৪ টিসিএফ। আরও ৬ টিসিএফ রয়েছে সম্ভাব্য মজুদ।

এর মধ্যে প্রায় সাড়ে ১৮ টিসিএফ উত্তোলন করা হয়েছে। সে হিসেবে প্রমাণিত মজুদ অবশিষ্ট আছে মাত্র ৩ টিসিএফ, আর সম্ভাব্য মজুদ রয়েছে আরও ৭ টিএসএফের মতো।

আপনার মন্তব্য

আলোচিত