৩১ ডিসেম্বর, ২০২১ ১৮:০৫
ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত সিলেট। এর আশপাশে কয়েকটি সক্রিয় চ্যুতি থাকায় এই এলাকাকে ভূমিম্পের জন্য অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে আসছেন বিশেষজ্ঞরা।
এর মধ্যে চলতি বছরের ২৯ মে সকালে কয়েক ঘণ্টার মধ্যে পাঁচ দফা ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়ে সিলেটবাসী। এরপর ৭ জুন সন্ধ্যায় আরও দুই দফা ভূমিকম্প হয়।
ভূমিকম্প নিয়ে সিলেটে আতঙ্ক থাকলেও তা মোকাবেলা ও ক্ষয়ক্ষতি কমাতে নেই তেমন কোনো প্রস্তুতি। গত মে মাসের কয়েকদফার ভূমিকম্পের পর নগরের ৬টি বিপনীবিতানকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বন্ধ করে দেয় সিটি করপোরেশন।
তবে কোনো সংস্কার ছাড়াই কিছুদিন পর তা আবার চালু হয়ে যায়।
এরপর নগরে ৫টি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা প্রকাশ করে সিলেট সিটি করপোরেশন। সেগুলো পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে বলেও জানানো হয়। তবে এখন পর্যন্ত একটিও ভাঙা হয়নি।
ভূমিকম্পের ক্ষতি কমিয়ে আনতে নগরের সব বহুতল ভবনের ভূমিকম্প সহনীয়তা পরীক্ষা করার পরামর্শ দেন বিশেজ্ঞরা।
এরপর সিলেটের ৪২ হাজার বহুতল ভবনের ভূমিকম্পের সহনীয়তা পরীক্ষার উদ্যোগ নেয় সিটি করপোরেশন। সেটিরও বাস্তবায়ন হয়নি।
নগর কর্তারা বলছেন, অর্থের অভাবে এই উদ্যোগ আটকে আছে।
আপনার মন্তব্য