নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২১ ১৮:১০

‘নয়া দামান’ নিয়ে উন্মাদনা

ফিরে দেখা: ২০২১

শিল্পী তোসিবা বেগম

এ বছরের শুরুর দিকে সিলেটের একটি বিয়ের গান রীতিমতো ঝড় তোলে। সবার মুখে মুখে ঘুরতে থাকে মোজার সঙ্গীতায়জনে নবীন শিল্পী তোশিবা ইসলামের গাওয়া ‘আইলারে নয়া দামান আসমানেরও তেরা/ বিছানা বিছাইয়া দেও শাইল ধানের নেড়া/দামান বও বও’।

লোক সুর ও সহজ কথার এই গানের সঙ্গে নেচে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আপলোড করার হিরিক পড়ে যায়।

সবচেয়ে বেশি ভাইরাল হয় করোনার চিকিৎসার দায়িত্বে থাকা তিন চিকিৎসকের এই গানে নাচের ভিডিও।

এর পরই আলোড়ন তোলা এই গানের উৎসের অনুসন্ধান চালায় সিলেটটুডে। ‘নয়া দামানের’ উৎসের সন্ধানে’ শিরোনামের ওই প্রতিবেদনে সিলেটের প্রবীন শিল্পী, সংগীতজ্ঞ, সংগীত গবেষকসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ হয়।

তবে কেউই এই গানের গীতিকারের নাম জানাতে পারেননি। এটিকে লোকগান হিসেবেই অভিহিত করা হয়।

যদিও অনেকেই দাবি করেন, গানটি লোককবি দিব্যময়ী দাসের লেখা। তবে দিব্যময়ী দাসের মেয়ে একুশে পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী সুষমা দাস সিলেটটুডেকে জানিয়েছিলেন, এই গানটি তার মায়ের লেখা বলে তার জানা নেই।

এরপর আরও অনেকেই গানটির উৎসের সন্ধানে অনুসন্ধান ও গবেষণা চালান। তবে কেউই গানের গীতিকার সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।

আপনার মন্তব্য

আলোচিত