৩১ ডিসেম্বর, ২০২১ ১৯:৩৭
সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) হাসপাতালে নির্বাচন শেষ হয়। নির্বাচনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন মো. আব্দুল জব্বার। তিনি মোট ভোট পেয়েছেন ১৩৫টি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. নজরুল ইসলাম সরকার ১২৯ ভোট পেয়েছেন।
সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. আলী আক্কাস, তিনি ভোট পেয়েছেন ৯০টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. মুহিবুর রহমান-২ পেয়েছেন ৫২ ভোট ও মো. এনামুল হক-১ পেয়েছেন ৮৫ভোট।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. রুবেল, তিনি ভোট পেয়েছেন ৭৪টি।
১১৩ ভোট পেয়ে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. সুমন মিয়া, ১৫৫ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আব্দুল কুদ্দুছ-২, ১৫০ ভোট পেয়ে দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. মতিউর রহমান, ১২২ ভোট পেয়ে প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. কামরুল ইসলাম, ১৩৩ ভোট পেয়ে মহিলা সম্পাদক নির্বাচিত হয়েছেন শিরিন বেগম।
আপনার মন্তব্য