৩১ ডিসেম্বর, ২০২১ ২১:৫৪
নবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
প্রতিষ্ঠানগুলো হচ্ছে- অনুরাগ রেস্টুরেন্ট, হাশেমবাগ রেস্টুরেন্ট, আল রোজী রেস্টুরেন্ট।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানকালে প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার পরিবেশন এবং ওজনে কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের জরিমানা করা হয়। অভিযানে থানার উপ পরিদর্শক (এসআই) নাঈম আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল সহায়তা করেছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য