০৪ ডিসেম্বর, ২০১৫ ১৯:০১
নগরীর আম্বরখানা সিএনজি অটোরিকসা স্ট্যান্ড দখল নিয়ে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল পৌনে পাঁচ টায় বালুচর ও টিলাগড় স্ট্যান্ডের শ্রমিকদের মধ্যে এ ঘটনা ঘটে।
শ্রমিক সূত্রে জানা যায়, দীর্ঘ দিন থেকে টিলাগড়ের সিএনজি অটোরিক্সা শ্রমিকরা আম্বরখানা স্ট্যান্ড লিজ নিয়ে পরিচালনা করছেন। স্ট্যান্ড পরিচালনা করতে বালুচর ও শাহী ঈদগাহের শ্রমিকরাও সহযোগিতা করে আসছে। শুক্রবার বালুচর ও শাহী ঈদগাহের শ্রমিকরা টিলাগড়ের শ্রমিকদের হটিয়ে স্ট্যান্ড দখল করতে চাইলে উভয় পক্ষের মধ্যে শুরু হয় দ্বন্ধ, বাকবিতণ্ডা। শাহী ঈদগাহ ও বালুচর এলাকার শ্রমিকরা টিলাগড় স্ট্যান্ডের গাড়ি আম্বরখানা যাতায়াতে বাঁধা দিলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া।
সরেজমিনে দেখা যায়, পুলিশ উত্তেজিত শ্রমিকদের হঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। টিলাগড় স্ট্যান্ডে পুলিশ মোতায়েন রয়েছে।
এ ব্যাপারে সিলেট মহানগরীর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন ঘটনার জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনায় হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আপনার মন্তব্য