০১ জানুয়ারি, ২০২২ ২১:০৪
সুনামগঞ্জে জগন্নাথপুরের মিরপুর ইউনিয়নের শ্রীরামসী (চারপাড়া) গ্রামের প্রবাসীদের অর্থায়নে জাতীয় পতাকার আদলে নবনির্মিত শহীদ স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণের করা হয়েছে।
শনিবার (১ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে যুক্তরাজ্য প্রবাসী লয়লুছ মিয়ার অর্থায়নে ৫২ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় কমিটির সভাপতি মো: সজিদ আলী। সদস্য নূর মোহাম্মদ জুয়েলের পরিচালনায় বক্তব্য দেন যুক্তরাজ্য প্রবাসী মুরাদ মিয়া, ইউপি সদস্য হোসেন রাসেল, সুনাহর মিয়া, নুর মিয়া, রফিক মিয়া প্রমুখ।
আপনার মন্তব্য