০২ জানুয়ারি, ২০২২ ২২:০৭
গণমানুষের ভাগ্য পরিবর্তনে সরকার নিরলস কাজ করে যাচ্ছে উল্লেখ করে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন। কৃষক-শ্রমিকসহ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই সরকারের মূল লক্ষ্য এবং এই লক্ষ্য অর্জনেই আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে।
রোববার (২ জানুয়ারি) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার পালবাড়ি-জেটিঘাট সড়কের সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহাজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুকের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সদস্য পারভেজ আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, বারাকা পাওয়ার কোম্পানির ডিপিএম আসাদুজ্জামান রাসেল, পিডিবি পাওয়ার কোম্পানীর ভারপ্রাপ্ত ব্যবস্থাপক শফিকুল ইসলাম ও কুশিয়ারা পাওয়ার কোম্পানি লিমিটেডের জিএম সৈয়দ সাজ্জাদ হোসেন ও পিডি ছানাউল হক প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন লিমন আহমদ। পালবাড়ি-জেটিঘাট সড়ক সংস্কারের উদ্বোধন শেষে পালবাড়ি পয়েন্টে তজমুল আলী চত্বর উদ্বোধন করেন এমপি হাবিব।
আপনার মন্তব্য