নিজস্ব প্রতিবেদক

০২ জানুয়ারি, ২০২২ ২২:২৩

বিশেষ শিশুদের বিশেষ পরিচর্যা প্রয়োজন: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, বিশেষ শিশুদের বিশেষ পরিচর্যা যেমন প্রয়োজন তেমন প্রয়োজন বিশেষ শিশুদের সাধারন শিশুদের সাথে সমন্বয় করা।

রোববার সিলেট আর্ট অ্যান্ড অটিজম ফাউন্ডেশন আয়োজিত নগর দুর্যোগ সহনশীলতা বিষয়ক ”শিশু  চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চিত্রপ্রদর্শনী’’-এর উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশেষ শিশুদের বিশেষ পরিচর্যার কাজটি এখানে হয়েছে। আমি অতি আনেন্দের সাথে বলছি সাধারন ও বিশেষ না লেখা থাকলে এই ছবি দেখে বুঝার উপায় নেই কোন ছবি কার। এই ধারাবাহিকতা বজায় থাকুক।

নগরের কুমারপাড়া এলাকার শাহ আলম গ্যালারি অব ফাইন আর্টসে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের সাবেক জেলা প্রশাসক ও সিলেট আর্ট এন্ড অর্টিজম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খান মোহাম্মদ বিলাল, ইসলামিক রিলিফের হেড অব প্রোগ্রামস গোলাম মোতাসিম বিল্লাহ, শাহ আলম গ্যালারির প্রতিষ্ঠাতা সদস্য হ্যারল্ড রশীদ, ব্যারিষ্টার মোস্তাকীম রাজা চৌধুরী, চিত্রশিল্পী শামসুল বাসিত শেরো ও  আলম খান মুক্তি।  অনুষ্ঠাটির আর্থিক সহযোগিতা করেছে ইসলামিক রিলিফ বাংলাদেশ।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক  ও সিলেট আর্ট এন্ড অটিজম ফাউন্ডেশনের সভাপতি এম কাজী এমদাদুল ইসলাম।

অনুষ্ঠানের সকল শিশুদের ক্রেট ও সনদ পত্র পদান করেন এবং সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের ২০২০-২০২১ সালের সেরা সেরা অভিভাবক সায়লা আক্তার, শিক্ষক মিতালী দবে ও সেরা শিক্ষা সহায়ক রুবেল আহমেদকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

সিলেট বিভাগের ৪টি জেলার ৯০০ জন শিশু এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেন, তাদের মধ্যে ১০০ জন সাধারন ও ২৫ জন বিশেষ শিশুর চিত্রকর্ম নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে, যা চলবে আগামী ৭ জানুয়ারি ২০২২ পর্যন্ত  প্রতিদিন বিকলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত