০৩ জানুয়ারি, ২০২২ ২০:৪২
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নের সাবেক চেয়ারম্যানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ্ জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. জসিম উদ্দিন শরিফী।
অন্যান্যদের মাঝে বক্তব্য দেন সংবর্ধিত বিদায়ী ব্যক্তি শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ আমীন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন ও পূর্ব বীরগাঁও ইউপি চেয়ারম্যান নূর কালাম।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মাসুদ আহমদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুকুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুঁইয়া, উপজেলা প্রকৌশলী তারেক আল নুর, এসআই মো. আলা উদ্দীন, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসের আলী মর্তুজা, পুর্বপাগলা ইউপি সচিব মামুন আহমদ, দরগাপাশা ইউপি সচিব মিতালী তালুকদার।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংবর্ধিত ও বিদায়ী ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য, গত বছরের ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনের শান্তিগঞ্জ উপজেলার ৮ ইউনিয়নের বর্তমান থাকা ৭ জন চেয়ারম্যান নির্বাচনে পরাজিত হন। পূর্ব বীরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান নূর কালাম নির্বাচনে না আসায় সকলেই ‘সাবেক চেয়ারম্যান’-এ পরিণত হয়েছেন।
আপনার মন্তব্য