নিজস্ব প্রতিবেদক

০৪ জানুয়ারি, ২০২২ ১৩:৪৯

শ্রুতির পিঠা উৎসব শুক্রবার

প্রতিবারের মতো এবারও সিলেটে আয়োজিত হয়ে যাচ্ছে দিনব্যাপী শ্রুতি পিঠা উৎসব।

শুক্রবার (৭ জানুয়ারি) ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের ছোট ক্যাম্পাস প্রাঙ্গণে সাংস্কৃতিক সংগঠন শ্রুতি সিলেট আয়োজন করেছে এ পিঠা উৎসবের।

দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করবেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

অতিথি হিসেবে  উপস্থিত থাকবেন পরিতোষ ঘোষ অতিরিক্ত পুলিশ কমিশনার সিলেট, দেবজিৎ  সিংহ অতিরিক্ত  বিভাগীয় কমিশনার সিলেট, ফয়সল মাহমুদ উপ পুলিশ কমিশনার এস এম পি, বিশিষ্ট উপস্থাপক এবং শব্দশিল্পী শারমিন লাকী, নজরুল গবেষক এবং শিল্পী ড. প্রদীপ কুমার নন্দী, সংগীতশিল্পী ইরাবতী মণ্ডল, বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদের যুগ্ম সদস্য সচিব  আবু নাসের মানিক, মুহাম্মদ মুজাহিদুল ইসলাম, বাউল শিল্পী প্রমুখ। এছাড়া দিনব্যাপী আয়োজনে সমবেত পরিবেশনায় অংশ নেবেন শিল্পীরা।

আরও থাকছে রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, গীতবিতান বাংলাদেশ, দ্বৈতস্বর, পাঠশালা, ছন্দনৃত্যালয়, নৃত্যশৈলী, নৃত্যরথ, অন্বেষা, ভাবুক, মুক্তাক্ষর, ললিত মঞ্জরী, গীতসূধা, শ্রুতি আবৃত্তি বিভাগ, সুরসপ্তক, সংগীত নিকেতন, অনির্বাণ, সুরের ভুবন, থিয়েটার একদল ফিনিক্স প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত