০৪ জানুয়ারি, ২০২২ ১৭:৩১
সিলেটের ফেঞ্চুগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নাহিদ (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে উপজেলা পিঠাইটিকর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নাহিদ ওই গ্রামের আলতার হোসেনের ছেলে।
এলাকাবাসী জানায়, নুরুল মিয়া ও আলতার হোসেনের জমি নিয়ে দ্বন্দ্ব ছিলো। মঙ্গলবার দুপুরে এ নিয়ে দুপক্ষের কথাকাটাকাটির এক পর্যায়ে নুরুল ও তার ছেলেরা দেশীয় অস্ত্র দিয়ে নাহিদকে এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে স্থানীয়রা নাহিদকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ থানার এসআই মাহবুবুল আলম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
আপনার মন্তব্য