দিরাই প্রতিনিধি:

০৪ জানুয়ারি, ২০২২ ২৩:৪৫

প্রতিষ্ঠাবার্ষিকীতেও এক হতে পারলো না দিরাই ছাত্রলীগ

দ্বিধা-দ্বন্দ্ব ভুলে প্রতিষ্ঠাবার্ষিকীতেও এক হতে পারলো না দিরাই ছাত্রলীগ। মঙ্গলবার বাংলাদেশের প্রাচীনতম ছাত্র সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম জন্ম দিনে স্থানীয় সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্ত ও সাবেক মেয়র মোশাররফ মিয়ার অনুসারীরা পৃথকভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে।

এমপি অনুসারীরা পৌর শহরের উপজেলা রোডের দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা করে।

সভায় উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সায়েল আহমদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা রাজীব রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সহ সভাপতি সিরাজ দৌলা তালুকদার, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট রিপা সিনহা, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান লিটন দাস, সৈলেন তালুকদার, সাবেক ছাত্রলীগ নেতা সাংবাদিক জিয়াউর রহমান লিটন, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার আহমেদ, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া প্রমুখ। সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন তারা।

অপরদিকে সাবেক মেয়র অনুসারী মোশাররফ মিয়া বলয়ের উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল মিয়ার নেতৃত্বে শহরের পুরান বাজারের লঞ্চ ঘাটস্থ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও জন্মদিনের কেক কাটেন নেতৃবৃন্দ।

সভায় দিরাই কলেজ ছাত্রলীগের আহ্বায়ক মারুফ আহমেদ জয়ের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ’র পরিচালনা বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ধনীর রঞ্জন রায়, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন কুমার রায়, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহন চৌধুরী, আওয়ামী লীগ নেতা এহিয়া চৌধুরী, যুবলীগ নেতা সৈয়দ তানজিল আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল মিয়া, দিরাই কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মান্না তালুকদার লিমন, দিরাই কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক সিয়াম আহমেদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত