নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২২ ১৬:১৮

ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ইউপি নির্বাচনের পঞ্চম ধাপ

ফাইল ছবি

সিলেটে পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। চলছে গণনা। বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। এখন ভোট গণনা চলছে।

আজ সিলেটের ২ উপজেলার ১৮ ইউনিয়নে হয় ভোটগ্রহন। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে দেখা গেছে ভোটারদের উপচেপড়া ভিড়। বিশেষত নারী ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। উৎসবমুখর পরিবেশে ভোটপ্রদান করেছেন ভোটাররা। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সিলেটের ২ উপজেলার যে ১৮ টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে সেগুলো হলো, সিলেটের জকিগঞ্জ উপজেলার বারহাল ইউপি, বীরশ্রী ইউপি, কাজলসার ইউপি, খলাছড়া ইউপি, জকিগঞ্জ ইউপি, সুলতানপুর ইউপি, বারঠাকুরী ইউপি, কসকনকপুর ইউপি ও মানিকপুর ইউপি এবং কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি, দিঘীরপাড় ইউপি, সাতবাক ইউপি, বড়চতুল ইউপি, কানাইঘাট ইউপি, দক্ষিণ বানিগ্রাম ইউপি, ঝিংগাবাড়ি ইউপি ও রাজাগঞ্জ ইউপি।

জকিগঞ্জ উপজেলার ৯টি ইউপিতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ, বিএনপি ঘরনা স্বতন্ত্র প্রার্থী, জাতীয় পার্টি, জমিয়ত, ইসলামী আন্দোলনসহ স্বতন্ত্র মোট ৫০ জন। সাধারণ সদস্য পদে ৩৫১ ও সংরক্ষিত সদস্য পদে মোট ৯৭জন প্রার্থী।

এছাড়া কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৩জন, সাধারণ সদস্য পদে ৪২৭ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আপনার মন্তব্য

আলোচিত