নিজস্ব প্রতিবেদক:

০৫ জানুয়ারি, ২০২২ ২২:১৩

কানাইঘাটে আ.লীগ ২, জমিয়ত ২ ও স্বতন্ত্র ৫

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিলেটের কানাইঘাট উপজেলার নয় ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়েছে।

নয় ইউনিয়নে চেয়ারম্যান পদের কেন্দ্র ভিত্তিক প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ১ নম্বর লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী তমিজ উদ্দিন, ২ নম্বর লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নে এগিয়ে রয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম মনোনীত খেজুর গাছ মার্কার প্রার্থী মাওলানা জামাল উদ্দিন, ৩ নম্বর দিঘীরপাড় ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মোমিন চৌধুরী, ৪ নম্বর সাঁতবাক ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু ত্যায়িব শামীম, ৫ নম্বর বড়চতুল ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আন্দু মালিক চৌধুরী, ৬ নম্বর সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, ৭ নম্বর দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাস্টার লোকমান অাহমদ, ৮ নম্বর ঝিঙাবাড়ী ইউনিয়নে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাওলানা অাব্দুর রহমান এবং ৯ নম্বর রাজাগঞ্জ ইউনিয়নে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা শামসুল ইসলাম।

বুধবার সিলেট বিভাগের ৭৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সিলেটে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে শুরু হয় গণনা।

 

আপনার মন্তব্য

আলোচিত