০৬ জানুয়ারি, ২০২২ ২১:৫৫
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশনের কাছে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী তেলবাহী ট্রেনে ঢিল ছোঁড়ে ট্রেনের চালক তৌহিদুর রহমান আহত হয়েছেন।
গত বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে এঘটনা ঘটে। মনতলা ষ্টশন মাষ্টার ফরশ আলী শিকদার জানান,বুধবার রেল পথ দিয়ে যাওয়ার সময় ষ্টেশনের উত্তর দিকে ৪৪ নং ব্রীজ এলাকায় কে বা কারা পাথর দিয়ে ট্রেনের ইঞ্জিলে ডিল ছুড়ে। ঢিলটি চালক তৌহিদুর রহমানের কপালে এসে লাগে। এতে চালক আহত হন। পরে মনতলা ষ্টেশনে ট্রেন থামিয়ে আহত ট্রেন চালককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে চালক ট্রেন নিয়ে গন্তব্যে চলে যায়।
শায়েস্তাগঞ্জ রেল পুলিশের ইনচার্জ এস আই হারুনুর রশিদ জানান, খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থেকে রেল পুলিশ ঘটনাস্থলে যায়। বৃহস্পতিবার দুপুরে মনতলা রেলষ্টেশন এলাকায় রেল পুলিশ একটি সচেতনতা মুলক সভা করেছে। এব্যাপারে তদন্ত চলছে। তদন্তকরে ঘটনার সঙ্গে জড়িত কে বের করার চেষ্টা করা হচ্ছে।
আপনার মন্তব্য