বিশ্বনাথ প্রতিনিধি

০৬ জানুয়ারি, ২০২২ ২১:৫৯

বিশ্বনাথ-খাজাঞ্চী সড়ক সংস্কার শীঘ্রই: মোকাব্বির খান

সিলেট-২ আসনের এমপি ও গণফোরামের নির্বাহী সভাপতি মোকাব্বির খান বলেছেন, বিশ্বনাথ খাজাঞ্চী ও কামালবাজার সড়কের দু’পাশ ভরাট কাজ শুরু হয়েগেছে। এ কাজ শেষ হলেই বিশ্বনাথ-খাজাঞ্চী ও কামালবাজার সড়ক বর্ধিত করা হবে এবং সংস্কার কাজ শুরু করা হবে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার খাজাঞ্চি একাডেমী এন্ড হাইস্কুলে আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে ও বাতিঘরের পরিচালনায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি মোকাব্বির বলেন, সরকারের চলমান উন্নয়নে ব্রিজ-কারভার্ট, গভীর ও অগভীর নলকূপসহ যেখানে যা প্রয়োজন তা দেওয়া হচ্ছে। কিন্তু কিছু সংখ্যক চেয়ারম্যান সরকারের এ উন্নয়নের নামে ৩০-৩৫হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন। যারা এ দুর্ণীতি করছেন তারা কখনও জনগনের সেবক হতে পারবেন না। কারণ তারা খাদক!

এর আগে প্রায় ৫লাখ টাকা ব্যয়ে (২০২০-২০২১ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টিআর প্রথম পর্যায়) কর্মসূচীর আওতায় একাডেমীর সামনের খালে কালভার্ট ও গার্ডওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করেন এমপি মোকাব্বির।

ট্রাস্টের প্রতিষ্ঠাতা আব্দুল হান্নানের সভাপতিত্বে ও স্কুল পরিচালনা কমিটির সদস্য মোস্তাক আহমদ মোস্তফার পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ট্রাস্টের কর্ণধার ও পৃষ্ঠপোষক প্রবাসী সাংবাদিক আব্দুল বাছিত রফি, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সাংবাদিক তজম্মূল আলী রাজু ও আব্বাস হোসেন ইমরান এবং উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথী দাশ পাপ্পু।

সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাতিঘরের সাবেক সভাপতি গোলাম মোস্তফা, কোরআন থেকে তেলাওয়াত করেন একাডেমীর শিক্ষার্থী আব্দুল কাদির।

সভা শেষে খাজাঞ্চি ইউনিয়নের বিলপাড় ও গবিন্দ নগরের নদী ভাঙ্গনের স্থানসহ বেশ কিছু স্থান পরিদর্শন করে উন্নয়নের আশ্বাস দেন এমপি মোকাব্বির। এসময় প্রীতিগঞ্জ থেকে হামদরচক রাস্তাসহ সবকটি রাস্তার কাজ দ্রুত শুরু হবে বলেও আশ্বাস তিনি।

আপনার মন্তব্য

আলোচিত