সিলেটটুডে ডেস্ক

০৬ জানুয়ারি, ২০২২ ২২:৩৮

আলীনগর ইউনিয়ন বিএনপির কাউন্সিলে মোয়াজ্জেম সভাপতি, সুহেব সম্পাদক

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকেলে আলীনগরের টিকরপাড়ায় এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সৈয়দ মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক জেলা সহ-সভাপতি আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম। কাউন্সিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে সৈয়দ মোয়াজ্জেম হোসেনকে সভাপতি, সুহেব উদ্দিন খানকে সাধারণ সম্পাদক, হাছনুর রহমান খাঁনকে সিনিয়র সহ-সভাপতি, মামুন আহমদকে সহ-সাধারণ সম্পাদক ও নজরুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে আলীনগর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।

কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সবুর, অ্যাডভোকেট আহমদ রেজা, আক্তার খান জাহেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক তাজুল ইসলাম, যুবদল নেতা জামিল আহমদ। কাউন্সিলে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে আশিক উদ্দিন চৌধুরী বলেন, জাতির ঘাড়ে জগদ্দল পাথরের ন্যায় বসে থাকা আওয়ামী ফ্যাসিবাদের চ্যালেঞ্জ মোকাবেলায় ঐক্যবদ্ধ শক্তিশালী তৃণমূল বিএনপির বিকল্প নেই। ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ক্ষমতায় গেলে গণতন্ত্র বিনষ্ট হয় আর বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার করে। আওয়ামী বাকশালী শাসনে বিধ্বস্ত গণতন্ত্র বিএনপিই পুনরুদ্ধার করবে। ঐক্যবদ্ধ শক্তিশালী তৃণমূল বিএনপির নেতৃত্বে সকল জুলমের অবসান ঘটবে এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত