ছাতক প্রতিনিধি:

০৬ জানুয়ারি, ২০২২ ২৩:৫৪

উন্নয়নে বাংলাদেশ বিশ্ববাসীর কাছে মডেল: সাংসদ মানিক

সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক বলেছেন, ‘দেশে চলমান উন্নয়ন মহাযজ্ঞের পরিকল্পনায় ও নেতৃত্বে রয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধুর সু-যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা। পদ্মাসতুর মতো বহু মেগা প্রকল্প সাহসিকতার সাথে বাস্তবায়ন করে শেখ হাসনা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। আজ বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন বিশ্ববাসীর কাছে মডেল হিসেবে পরিনত হয়েছে।’

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে ছাতকের খুরমা উত্তর ইউনিয়নে নব নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টানা তিনবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান ও সংবর্ধিত অতিথি বিল্লাল আহমদের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা শিপলু আহদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সাংসদ মানিক আরো বলেন, ‘খুরমা উত্তর ইউনিয়নের মানুষ একসময় শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এ ইউনিয়নে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। বহু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে করা হয়েছে সরকারিকরণ।’

‘‘একটি মডেল হাইস্কুলসহ ২টি হাইস্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। অন্ধকারাচ্ছন্ন ইউনিয়নবাসীকে বিদ্যুতের আলোয় করা হয়েছে আলোকিত। এ ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তৈরী করা হয়েছে একাধিক গ্রামীণ সড়ক ও ব্রীজ-কালভার্ড। চলমান আমেরতল-ধারন সড়কের কাজ সম্পন্ন হলে এ ইউনিয়নের প্রতিটি গ্রামের সাথে উপজেলা সদরের যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।’’

অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, নব নির্বাচিত ইউপি সদস্য খালিদ আহমদ খলিল, আজাদ মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল তাহিদ প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট সামছুর রহমান।

এসময় সংবর্ধিত অতিথি ইউপি সদস্য ছাদ উদ্দিন, নূরুল আমিন, ছায়াদুর রহমান, নূর উদ্দিন, রশিক আলী, জয়নাল আবেদীন তালুকদার, কয়ছর আহমদ, ইউপি সদস্য রুপ্তন মালা, মিঠু রানী দাস, রুখশানা বেগম, আওয়ামী লীগ নেতা আব্দুস ছালাম, শিক্ষানুরাগী মাওলানা আতাউর রহমান, উপজেলা যুবলীগের সহ সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কৃপেশ চন্দ, সাবেক ইউপি সদস্য ছাইম উদ্দিন, শিক্ষানুরাগী সাজ্জাদুর রহমান, আওয়ামী লীগ নেতা সাদেকুর রহমান, মকসুদ আলী, সাইফুল ইসালাম, মাসুক মিয়া, চেরাগ আলী, আব্দুল গফুর, মোশাহিদ আলী, ছাত্রলীগ নেতা নাজমুল হোসেন রাজ, সাইফুর রহমান সুজন প্রমুখ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত