সিলেটটুডে ডেস্ক:

০৭ জানুয়ারি, ২০২২ ০০:১৭

করোনা সংক্রমণ প্রতিরোধে তৎপর সিকৃবি প্রশাসন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করোনার সংক্রমণ প্রতিরোধে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন।

দেশব্যাপী করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় এবং ওমিক্রনের বিস্তারের আশঙ্কায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. তরিকুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন অনুষদের শ্রেণিকক্ষে মাস্ক বিতরণ করেছেন প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর আমিনুর রশীদ, মো. রাফাত-আল-ফয়সাল শারমিন আক্তার রিমি এবং জাহের আহমেদ।

প্রক্টরিয়াল কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিয়েছেন তারা। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে শ্রেণিকক্ষ, পরীক্ষা হল, ক্যাফেটেরিয়া ও রেস্টুরেন্টে অবস্থানকালে মাস্ক পরিধান করে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য। এবিষয়ে তৎপরতা অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য

আলোচিত