বড়লেখা প্রতিনিধি:

০৭ জানুয়ারি, ২০২২ ০২:০৫

দায়িত্ব নিলেন বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান জুয়েল

দায়িত্ব গ্রহণকালে ছালেহ্ আহমদ জুয়েলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মৌলভীবাজারের বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান ছালেহ্ আহমদ জুয়েল বুধবার (৫ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। এদিন চেয়ারম্যান ছাড়াও নবনির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যরাও দায়িত্ব গ্রহণ করেন।

এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, বড়লেখা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহমদ, বড়লেখা উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ছয়দুল ইসলাম, বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এরআগে গত ৪ জানুয়ারি নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যরা শপথ গ্রহণ করেন।

প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর বড়লেখা সদর ইউপিতে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হয়েছে। এই নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ছালেহ্ আহমদ জুয়েল বিজয়ী হয়েছেন।

আপনার মন্তব্য

আলোচিত