০৯ জানুয়ারি, ২০২২ ০১:১২
কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পরাজিত তিন প্রার্থী ও তাদের সমর্থকরা স্থানীয় ঠাকুরবাজারে মানববন্ধন এবং প্রতিবাদ সভা করেছেন।
শনিবার বিকেলে ফলাফল জালিয়াতির অভিযোগ এনে তারা এই কর্মসূচি পালন করেছেন।
এছাড়া পরাজিত এ প্রার্থীরা ভোট পুণরায় গণনার দাবিতে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
পরাজিত ইউপি সদস্য প্রার্থীরা হলেন- দুলাল মিয়া, নওরোজ মিয়া ও আব্দুল মজিদ।
তাদের লিখিত অভিযোগে জানা যায়, কমলগঞ্জের মুন্সীবাজার ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গণনার পর তালা প্রতীকের দুলাল মিয়াকে ৮২ ভোটের ব্যবধানে নির্বাচিত ঘোষণা করা হয়। পরে ভোট কেন্দ্রে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হলে প্রিসাইডিং অফিসার যাবতীয় দলিল দস্তাবেজ গুছিয়ে নিয়োজিত প্রশাসনিক ব্যক্তিদেরকে নিয়ে কেন্দ্র ত্যাগ করে রিটার্নিং অফিসারের কার্যালয়ে চলে যান। সেখানে প্রায় ২ ঘন্টা পর দুলাল মিয়াকে ৮২ ভোট কম দেখিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাইনুল ইসলামের টিউবওয়েল প্রতীককে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়। এতে কোনো প্রার্থী বা প্রার্থী পক্ষের এজেন্টের স্বাক্ষর ছাড়াই অবৈধ ফলাফল প্রকাশ করা হয়েছে বলে তারা দাবি করেন।
এবিষয়ে বাসুদেবপুর প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা আশুতোষ দাশের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার কল করলেও তাকে পাওয়া যায়নি।
আপনার মন্তব্য