০৯ জানুয়ারি, ২০২২ ২১:৩৮
সুনামগঞ্জের জগন্নাথপুরে চলন্ত ট্রলিতে উঠতে গিয়ে মুজ্জামেল হক (১১) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।
রোববার সকাল ১১দিকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদ্বীশপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু জগদ্বীশপুর গ্রামের মশাহিদ মিয়ার ছেলে। সে স্থানীয় গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার জগদ্বীশপুর-নোয়াপাড়া সড়কের জগদ্বীশপুর এলাকায় চলন্ত একটি ট্রলির পিছনে উঠতে গিয়ে পা পিছলে ট্রলির চাকার সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলে স্কুল ছাত্র মুজ্জামেল মারা যায়।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, ট্রলি চালক মুজ্জামেলের আপন খালাত ভাই। দুর্ঘটনায় পরিবারের কোনো অভিযাগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ পরিবার নিকট হস্তান্তর করা হয়েছে।
আপনার মন্তব্য