১০ জানুয়ারি, ২০২২ ০০:৪০
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের টিকার বুস্টার ডোজের উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুর ১২টায় সুুুুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ (বমেক)-এর অস্থায়ী কার্যালয়ে এ টিকার উদ্বোধন করা হয়।
সুুুুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মনোজিত মজুমদারকে টিকা প্রদানের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের একান্ত রাজনৈতিক সচিব মো. হাসনাত হোসেন।
এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. জসিম উদ্দিন শরিফী, নার্সিং সুপারভাইজার মো. মতিউর ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, সরকারি নির্দেশনা মোতাবেক প্রথমে ষাটোর্ধ সাধারণ নাগরিকগণ ও স্বাস্থ্যকর্মীরা অগ্রাধিকার ভিত্তিতে তৃতীয় ডোজের এ টিকা নিতে পারবেন। পরবর্তীতে ধারাবাহিকভাবে অন্যান্য সম্মুখ সারির যোদ্ধারাসহ বয়স ভিত্তিতে টিকাটি পাবেন।
টিএইচও ডা. জসিম উদ্দিন শরিফী বলেন, আমরা প্রথমে ৬০ বছরের বেশি নাগরিকদের বুস্টার ডোজ দেবো। স্বাস্থ্যকর্মী যারা আছেন তারাও পেয়ে যাবেন। পরে পর্যায়ক্রমে অন্যান্য নাগরিকরাও ও ডোজটি পাবেন।
আপনার মন্তব্য