১০ জানুয়ারি, ২০২২ ০২:০৫
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান মেলার পুরুস্কার বিতরণ রোববার বিকেলে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, সহকারী কমিশনার ভূমি অনুপম দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগামার আশীষ চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার অরূপ রায় প্রমুখ।
সভায় অংশ গ্রহণকারী উচ্চ মাধ্যমিক পর্যায়ে অংশ গ্রহণকারী স্টলগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ, দ্বিতীয় স্থান অর্জন করে শাহজালাল মহা বিদ্যালয়, তৃতীয় স্থান অর্জন করে ষড়পল্লী স্কুল এন্ড কলেজ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করে জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করে সৈয়দপুর শামছিয়া মাদ্রাসা, তৃতীয় স্থান অর্জন করে শ্রীরামসি স্কুল এন্ড কলেজ।পরে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। দুই দিন ব্যাপী মেলায় ১৩টি স্টল অংশ নেয়।
আপনার মন্তব্য