সিলেটটুডে ডেস্ক

১০ জানুয়ারি, ২০২২ ২০:১০

জাতির পিতার প্রতিকৃতিতে জেলা ছাত্রলীগের শ্রদ্ধা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সিলেট জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।

সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের নেতৃত্বে জেলা পরিষদ কার্যালয়ে স্থাপিত জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সোমবার সকাল সাড়ে ১১ টায় সিলেট জেলা ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এসময় সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার সহ জেলা ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সিলেট জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সিলেট জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ মিছিল সহকারে অংশগ্রহণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত