১০ জানুয়ারি, ২০২২ ২০:১৯
সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাস প্রতিরোধ শীর্ষক উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না প্রমুখ।
সভায় অতিব জরুরি প্রয়োজন ব্যতীত টিকার কার্ড ছাড়া জগন্নাথপুর উপজেলার সকল সরকারি দপ্তরে সাধারণ সেবা না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়া আগামী দশদিন শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করার লক্ষে বিভিন্ন ধরনের প্রচারনা চালানো হবে এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মন্তব্য