০৫ ডিসেম্বর, ২০১৫ ১৯:০৫
আগামী ৮ ডিসেম্বর মঙ্গলবার সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের কর্মী সভা আহবান করা হয়েছে। রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিতব্য এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ মন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মী সভায় সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের উপস্থিত থাকতে আহবান জানিয়েছেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ও সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
আসন্ন পৌরসভা নির্বাচন কেন্দ্র করে এই সভায় গুরুত্বপূর্ন সিদ্ধান্ত নেয়া হতে পরে বলে জানা গেছে। উল্লেখ, সিলেট জেলার ৩টি পৌরসভায় (গোলাপগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জ) নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব উপজেলার প্রতিটিতেই বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
আপনার মন্তব্য