ছাতক প্রতিনিধি:

১২ জানুয়ারি, ২০২২ ১৯:৩৬

ছাতক প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ছাতক প্রেসক্লাবের উদ্যোগে গরীব ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় শীতবস্ত্র বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।

বক্তব্য রাখেন সুনামগঞ্জের সহকারি পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, ছাতক ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ প্রমুখ।

এসময় আওয়ামী লীগ নেতা আব্দুল আউয়াল, ছাব্বির আহমদ, প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, অর্থ সম্পাদক বিজয় রায়, সাংবাদিক তমাল পোদ্দার, সদরুল আমিন, মাহবুব আলম, শংকর দত্তসহ প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত