১৩ জানুয়ারি, ২০২২ ০১:০০
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ নারী চোরচক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় হাসপাতালের বহির্বিভাগ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- লুৎফা বেগম রুবি (২৪), রুবিনা (২৪), মিলন বেগম (৩০), সালমা (৩৫), হালিমা (৩০)। তারা সবাই হবিগঞ্জ জেলার বাসিন্দা।
মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পুলিশ মার্কা লকেট যুক্ত স্বর্ণের চেইন, যার ওজন ১৪ আনা ৪ রতি জব্দ করেছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য